শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ভোটার উপস্থিতি কম, কোনো ঝামেলা হয়নি: ডিএমপি কমিশনার


DhakaReport24.com || 2023-07-17 15:49:45
ভোটার উপস্থিতি কম, কোনো ঝামেলা হয়নি: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ভোটার উপস্থিতি কম, কোথাও কোনো ঝামেলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর সোয়া ২টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দুপুর ২টা ২০ মিনিটে ভোট দিতে স্ত্রীসহ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন ডিএমপি কমিশনার। ৫ মিনিটে ভোট দেওয়া শেষ করেন তারা।

পরে সাংবাদিকদের কমিশনার বলেন, আমার স্ত্রী ও আমি, আমরা দুজন এই কেন্দ্রের ভোটার। ভোট দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করে আমরা ভোট দিতে এসেছি। আমরা ভোট দিয়েছি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে ভোটের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। যদিও ভোটার উপস্থিতি কম। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার দায়িত্ব, এ ব্যাপারে আমরা খেয়াল রাখছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এজেন্ট বের করে দেওয়ার কোনো ধরনের ঘটনা আমাদের কানে আসেনি। আমি নিজেও দেখেছি কেন্দ্রটিতে বেশ কয়েকজন এজেন্ট রয়েছে।

তিনি বলেন, কেউ এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটি আলাদা কথা। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রিটার্নিং কর্মকর্তার কাছেও কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে আমাদের জানালে আমরা খতিয়ে দেখবো।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ১৭ হাজারের বেশি ভোটার রয়েছেন কলেজটির এই সাত কেন্দ্রে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম