শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

আপাতত প্রণোদনা পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা


DhakaReport24.com || 2023-06-27 19:07:00
আপাতত প্রণোদনা পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সরকারি কর্মচারীদের আগামী ১ জুলাই থেকে ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন। ওই সময়ে বার্ষিক ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে আরও ৫ শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। অর্থাৎ তারা জুলাই মাসের বেতনের সঙ্গে মোট ১০ শতাংশ বাড়তি অর্থ পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে শতভাগ মূল বেতন পেলেও আপাতত তারা ৫ শতাংশ বাড়তি প্রণোদনা পাচ্ছেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) সোনা মণি চাকমা দেশ রূপান্তরকে বলেন, সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়তি ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে এখনো আমরা অর্থ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। ফলে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা তাদের প্রণোদনা দিচ্ছি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে। বাড়তি ৫ শতাংশের জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা।

সূত্র জানায়, দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ। তাদের বেতন-ভাতার পেছনে বছরে সরকারের ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়। যদিও এই টাকায় সরকার শতভাগ মূল বেতন দেয়। আর প্রত্যেক শিক্ষককে বাড়ি ভাড়া বাবদ মাসে ১০০০ টাকা ও চিকিৎসা ভাতা বাবদ মাসে ৫০০ টাকা দেয়। শিক্ষকেরা উৎসব ভাতা পান মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের ৫০ শতাংশ। এ ছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান। তবে যদি সরকারি কর্মচারীদের মতো ৫ শতাংশ প্রণোদনা দিতে হয় তাহলে সরকারকে বছরে আরও ৬০০ থেকে ৮০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত। সরকার ঘোষিত সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ না থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উদ্বিগ্ন। এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি ঊহ্য রাখা হয়েছে । এতে শিক্ষক-কর্মচারীদের উদ্বিগ্নতা আরও বাড়ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম