শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইসি আলমগীর


DhakaReport24.com || 2023-05-25 14:21:15
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইসি আলমগীর

সুষ্ঠু নির্বাচন করার জন্য যা করার নির্বাচন কমিশন তাই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু না হলে জড়িতদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না এমন সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, 'এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এগুলো হলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার সবই করব।'

এর আগে বুধবার মার্কিন পররারষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যে বাধা সৃষ্টি করবে, তাদের ভিসার না দেওয়ার সিদ্ধান্ত এসেছে।

বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে মো. আলমগীর বলেন, 'এখন কে বাধা দিয়েছে তা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারে সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে তা তারা বলতে পারবে। আমার কিছু বলার নাই।'
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম