শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

সুদান ফেরতদের আর্থিক সহায়তার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর


DhakaReport24.com || 2023-05-08 14:09:45
সুদান ফেরতদের আর্থিক সহায়তার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় ফিরেছেন ১৩৫ বাংলাদেশি।

সোমবার (৮ মে) সকালে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে তা‌দের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, সুদান থেকে সবাই খালি হাতে ফিরে এসেছেন, তাদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, আজকে আমরা যা কিছু দেই না কেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আমাদের সঙ্গে আছে। তাদের সাহায্য ছাড়া এই কাজটা অত তাড়াতাড়ি হতো না। আজকে আইএমও আপনাদের কিছু আর্থিক সাহায্য দেবে। আমরা মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেবো।

সবাইকে নিবন্ধন করার আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, পরবর্তীতে কীভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি এটা ঠিক করতে নাম-ঠিকানার প্রয়োজন হবে।

এসময় তিনি জানান, সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ দূতাবাস জানায়, সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসা ও অফিস আক্রান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশিরাও লুটপাটের শিকার হয়েছেন।

সংঘাত শুরুর সময় সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।
 ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম