শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

রমজানে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2023-03-11 15:42:00
রমজানে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রমজান মাসে জ্বালানি সরবরাহ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

শনিবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে ভারত থেকে ডিজেল আসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জ্বালানি সংকট কাটাতে চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। আগামী ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলে ডিজেলের ঘাটতি পূরণ হবে। এতে জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ। যে ডিজেল আসবে তার মান ভালো।

নসরুল হামিদ আরও বলেন, চলতি মাসের ১৮ তারিখ ভার্চুয়ালি যুক্ত হয়ে তেল আনার এ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। সরবরাহ শুরু হলে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরাঞ্চলের মানুষ।

জানা গেছে, ভারতের শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফ্রেন্ডশিপ পাইপলাইনে বছরে ভারত থেকে আসবে ১০ লাখ মেট্রিক টন ডিজেল। এছাড়া এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানিতে ব্যারেল প্রতি ৫ দশমিক ৫০ ডলার খরচ হবে। আগে চট্টগ্রাম-খুলনা বন্দর থেকে সড়কপথে তেল আনতে প্রতি ব্যারেলে ব্যয় হতো প্রায় ১১ ডলার। নুমালীগড় রিফাইনারি থেকে পঞ্চগড় ও নীলফামারী হয়ে ১৩০ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি পার্বতীপুরের রেলহেড ডিপোতে আসবে ডিজেল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম