শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

অতিরিক্ত ফি , দলিল লেখক আটক


DhakaReport24.com || 2023-01-23 09:24:00
অতিরিক্ত ফি , দলিল লেখক আটক

জমির দলিলে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়কালে এক দলিল লেখককে সাময়িকভাবে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক হওয়া এই দলিল লেখকের নাম ফোরকান উদ্দিন। প্রশাসনিক কিংবা বিভাগীয় ব্যবস্থা নেওয়া সুপারিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

রোববার দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে ওই অভিযান চালানো হয়।  সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্রে আরও জানা যায়, কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক ফোরকান উদ্দিনের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের সাথে যোগসাজশপূর্বক নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি টিম অভিযান চালায়।

আগের একটি অভিযোগের প্রেক্ষিতে এই দলিল লেখকের সনদ আগেই স্থগিত হয়েছিল। গত ১৮ অক্টোবর সেটা প্রত্যাহার হওয়ার পর তিনি কাজে ফিরেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলিল প্রতি অতিরিক্ত ২২০০ থেকে ২৫০০ টাকা নিয়েছেন। 

 
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এছাড়া আজ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম