বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : জাতীয়

আড়াই লাখ টন চাল আমদানির অনুমোদন


DhakaReport24.com || 2021-01-07 20:34:45
আড়াই লাখ টন চাল আমদানির অনুমোদন



ভারত ও সিঙ্গাপুর থেকে আড়াই লাখ টন চাল আমদানি করতে খাদ্য অধিদফতরকে অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া বিসিআইসির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।

অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে খাদ্য অধিদফতর ১৭১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ভারতের ইটিসি এগ্রো প্রসেসিং থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল কিনবে। আর ১৭৩ কোটি ১১ লাখ ৭ হাজার ২০০ টাকা ব্যয়ে সমপরিমাণ চাল কেনা হবে সিঙ্গাপুরের এগ্রোকপ ইন্টারন্যাশনাল থেকে। এছাড়া প্রায় ৫২২ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হবে ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া-এনএএফইডি থেকে জিটুজি ভিত্তিতে।

এর আগে তিন দফায় ভারত থেকে দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় সরকার। এ নিয়ে মোট চার লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া হলো।