শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে ৯ দেশের ভোট


DhakaReport24.com || 2021-01-03 18:53:15
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে ৯ দেশের ভোট



মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নতুন ৯টি দেশ প্রস্তাবের পক্ষে অর্থাৎ মিয়ানমারের বিপক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি সেশনে ১৩০-৯ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

নতুন করে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া দেশগুলো হলো- ক্যামেরুন, ইকুইটরিয়াল গিনি, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, নামিবিয়া, তানজানিয়া, পালাউ ও সলোমন আইল্যান্ড।

তবে চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাউ পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, ফিলিপিন্স, ভিয়েতনাম, জিম্বাবুয়ে ও মিয়ানমার আগের মতোই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের পরম মিত্র ভারত এবারো ভোটদানে বিরত থেকেছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভুটান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপালসহ ২৫ দেশ ভোট দেয়নি।

রাখাইনে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনায় গঠিত কফি আনান কমিশনের সদস্য লেটিটিয়া ফন ডেন আসুম এক টুইটে ফল বিশ্লেষণ করে লিখেছেন, এই ৯ দেশ ২০১৯ সালে একই ধরনের অন্য প্রস্তাব গ্রহণের সময় ভোটদানে বিরত থেকেছিল। এবার তারা অবস্থান বদলাল।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবে রোহিঙ্গাসহ অন্যান্য জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের উপর, বিশেষ করে রাখাইন, দক্ষিণ চিন ও শান রাজ্যে, সামরিক ও নিরাপত্তা বাহিনী কর্তৃক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খসড়া প্রস্তাব গ্রহণ করেছে সাধারণ পরিষদ। এই নির্যাতনের ফলে ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে।

প্রস্তাবের বিরোধিতা করে জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকার কার্যক্রমকে ব্যবহার করায় এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তার দেশ। এ ধরনের পদক্ষেপ এড়িয়ে চলা উচিত। প্রস্তাবের আওতা মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে অনুপ্রবেশ করেছে।