শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

খালেদা জিয়ার বাসভবনের দুই পাশে পুলিশ মোতায়েন


DhakaReport24.com || 2022-12-10 13:36:15
খালেদা জিয়ার বাসভবনের দুই পাশে পুলিশ মোতায়েন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনের সড়কের দুই পাশে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশও বাসার কাছাকাছি জায়গায় অবস্থান করছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাজধানী গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের দুই পাশে তল্লাশি চৌকি বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দলটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সকাল থেকে এ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ৯টার দিকে হঠাৎ অতিরিক্ত পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য মোতায়েন করা হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।

এর আগে গত শনিবার থেকে এ সড়কে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও যান চলাচল স্বাভাবিক ছিল। নাম প্রকাশ না করার শর্তে পুলিশর এক কর্মকর্তা বলেন, এটি একটি ভিআইপি এলাকা। নিরাপত্তার স্বার্থে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে। শুধু নয়াপল্টন এলাকায়ই তিন-চারশ’ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে যান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।  

নানা নাটকীয়তার পর রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। রাজধানীর সায়দাবাদ সংলগ্ন গোলাপবাগ মাঠে বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১০টাতেই সমাবেশ শুরু করে দেওয়া হয়। 

এতে কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম