শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

গণসমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ নেই : ডিবিপ্রধান


DhakaReport24.com || 2022-12-10 13:28:30
গণসমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ নেই : ডিবিপ্রধান

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার সাংবাদিকদের এ মন্তব্য করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে। কাউকে বাধা দেয়া হচ্ছে না, আটকও করা হচ্ছে না।

ডিবি প্রধান আরও বলেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। যদিও গতকাল বিকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠে গোলাপবাগ মাঠ ও আশাপাশের এলাকা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম