শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

চাপা দিয়ে নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক


DhakaReport24.com || 2022-12-02 19:57:45
চাপা দিয়ে নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাপা দেওয়ার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ আজহার জাফর শাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষক। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৮ সালে বিভিন্ন অনিয়মের কারণে তাকে চাকরিচ্যুত করেছিল।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে চারুকলা অনুষদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান ওই নারী। রুবিনা আক্তার (৪৫) নামে ওই নারী রাজধানীর তেজগাঁও এলাকার বাসিন্দা।  তিনি দেবরের মোটরসাইকেলে চড়ে হাজারীবাগে বাবার বাসায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী প্রাইভেট কারের বাম্পারে আটকে যান। তখন গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যান চালক। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে ফেলে। সে সময় ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান। প্রাইভেট কারে আটকে থাকা ওই নারীকে উদ্ধারের সময় গাড়ির চালককে বেদম মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ বলে পরিচয় দিয়েছিলেন।

জাফর শাহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ২০১৮ সালে আজহার জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। তার বাসা কোথায়, তা জানা নেই। এ ঘটনায় আইনপ্রয়োগকারী সংস্থা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম