পদ্মা সেতু দিয়ে শুক্রবার আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা এদিন সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি যান পারাপার করেছে , যা উদ্বোধনের পর এ পর্যন্ত সর্বোচ্চ টোল আদায়।
পদ্মা সেতুতে এই টোল আদায় হয় বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায়।
সেতুতে যান চলাচল শুরু পর এদিনই সর্বোচ্চ টোল উত্তোলন হয়েছে। এই সময়ে মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
ঈদ সামানে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়।
এর আগের রেকর্ড ছিল গত শুক্রবার (১ জুলাই) ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।