বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


DhakaReport24.com || 2022-06-21 10:05:45
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকাপ্টারযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। এর আগে মঙ্গলবার (২১জুন) সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে রওনা দেন সরকার প্রধান।

হেলিকপ্টার থেকে লো-ফ্লাই মুডে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

আগেই প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সিলেটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মুড’ বা নিচু হয়ে উড়বে, যাতে দুর্গত এলাকার অবস্থা প্রধানমন্ত্রী স্পষ্ট দেখতে পান।

ওসমানী বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সিলেটের সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে বিভাগীয় ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্যাদুর্গত এলাকা নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা  দেবেন প্রধানমন্ত্রী।

সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। সোমবার পর্যন্ত পানিবন্দি আছেন অন্তত ৫০ লাখ মানুষ। বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম