শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আইপিইএফ পর্যালোচনা করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2022-06-12 22:05:15
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আইপিইএফ পর্যালোচনা করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটিতে (আইপিইএফ) যোগ দিলে বাংলাদেশ লাভবান হবে কি না, সে জন্য এর বিভিন্ন দিক আমরা পর্যালোচনা করছি বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

রোববার ( ১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইপিইএফ’র বিষয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা এই  ফোরামে যোগ দেবে কি না, সে বিষয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে। আমরা অন্যদের কাছ থেকেও উপদেশ শুনব, শুনতে তো ক্ষতি নেই। তবে আমরা শুধু আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে যা করার করব।

তিনি বলেন, আইপিইএফ চারটি বিষয়ের ওপর জোর দিয়েছে। সেগুলো হলো - সাপ্লাই চেইন ঠিক রাখা, তথ্য ব্যবস্থাপনা, দুর্নীতি এবং মানি লন্ডারিং প্রতিরোধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও ন্যায্য বাণিজ্য। আমরা বিষয়গুলো পর্যালোচনা করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কখনোই আপস করেন না। আর জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের সবচেয়ে বড় উদাহরণ হলো পদ্মা সেতু। আমরা খুব খুশি যে আমাদের খুব শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমরা দেশের ভালোর জন্য যা করতে পারি তা করব।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম