রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জোনায়েদ সাকির নাক ফাটাল ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর


DhakaReport24.com || 2022-06-07 18:24:00
জোনায়েদ সাকির নাক ফাটাল ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের হামলায় গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি আহত হয়েছেন। ছাত্রলীগের হামলায়  তার নাক ফাটিয়ে দেয়া হয়েছে। এ সময় তার ব্যক্তিগতও  গাড়ি  ভাঙচুরের ঘটনা ঘটে।


মঙ্গলবার (০৭ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে পৃথক স্থানে ‍দুটি সংক্ষিপ্ত জনসমাগমে বক্তব্য দেন জোনায়েদ সাকি। পরিদর্শন শেষে বের হবার সময় অপরদিকে ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে হাসপাতালের প্রধান ফটকে এসে তার ওপর হামলা চালায়। এ সময় জোনায়েদ সাকির নাক ফাটিয়ে দেয় তারা। এমনকি ভাঙচুর করে ব্যক্তিগত গাড়িও।

এ বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তারা প্রতিবাদ জানিয়েছি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম