বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : জাতীয়

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহতদের


DhakaReport24.com || 2022-06-05 17:36:45
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহতদের

সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের। আহতদের বহনকারী হেলিকপ্টার রোববার (৫ জুন) বিকেলে  রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ‘বাশার’-এ পৌঁছাবে। 

এর আগে বিস্ফোরণে আহতদের মধ্যে ১৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়।

উদ্ধার অভিযানে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য। সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলসহ কাজ করছে  ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দল।


 
শনিবার রাতের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের বেশি মৃত্যু ও চার শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। বিস্ফোরণের ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি।


ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম