রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক


DhakaReport24.com || 2022-04-30 11:10:30
সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

আজ শনিবার (৩০ এপ্রিল) এক বার্তায় হাইকমিশন থেকে এই শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী ড. মুহিতের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আবুল মাল আবদুল মুহিত একজন সরকারি কর্মচারী হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একজন বিশিষ্ট লেখক, দক্ষ অর্থনীতিবিদ এবং একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।

জানা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার দিবাগত রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম