শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

সারা দেশে গরম থাকবে, দুই বিভাগে ঝোড়ো বৃষ্টি


DhakaReport24.com || 2022-04-26 13:27:15
সারা দেশে গরম থাকবে, দুই বিভাগে ঝোড়ো বৃষ্টি

গত দুদিনে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বাদে দেশের অন্যান্য জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ দুই বিভাগে বাদে কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম  এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারা দেশে যে তাপমাত্রা ছিল, আজও একই পরিস্থিতি থাকবে।

এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গতকাল রাজধানীতে যেমন রোদ ও গরমের প্রভাব ছিল, আজও তেমনই অনুভূত হবে। আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি এ রকমই থাকবে।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম