শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,  দেশসেরা ইভা


DhakaReport24.com || 2022-04-24 17:53:15
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,  দেশসেরা ইভা

ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন নাসরিন সুলতানা ইভা। ঢাকা মেডিক্যাল কলেজে পরীক্ষা দেওয়া ইভা প্রথম স্থান অর্জন করেছেন।

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হলে এ তথ্য উঠে আসে।

ওই ফলাফলে দেখা যায়, নাসরিন সুলতানা ইভা লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১ দশমিক ৭৫।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন, যা শতকরা বিবেচনায় ৩৪ দশমিক ৯০ শতাংশ। আর ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন, যা শতকরা বিবেচনায় ৬৫ দশমিক ১০ শতাংশ।

সরকারি ডেন্টাল কলেজে ছাত্রদের আসন সংখ্যা ২৫৭ জন। যা শতকরা বিবেচনায় ৪৭ দশমিক ১৬ শতাংশ। ছাত্রীদের আসন সংখ্যা ২৮৮ জন, শতকরা বিবেচনায় ৫২ দশমিক ৮৪ শতাংশ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম