রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

করোনাভাইরাস 

টানা তিন দিন মৃত্যুশূন্য দেশ  


DhakaReport24.com || 2022-03-17 18:16:45
টানা তিন দিন মৃত্যুশূন্য দেশ  

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। এ নিয়ে একাধারে তিন দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকলো।

তবে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী শনাক্ত হন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার এক দিনে ১৮২ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৮টি সক্রিয় ল্যাবে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। 

গতকাল বুধবার ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৮টি সক্রিয় ল্যাবে ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে গত এক দিনে শনাক্তের হার কিছুটা বেড়েছে। 

জানা যায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।


ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম