রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সয়াবিন তেল আমদানিতে ভ্যাট কমালো সরকার


DhakaReport24.com || 2022-03-16 19:45:45
সয়াবিন তেল আমদানিতে ভ্যাট কমালো সরকার

এবার আমদানি পর্যায়ে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

বুধবার (১৬ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হলো। আর এই সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
 
এর আগে গত ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে এবং ওইদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।  সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানো হলো।

গত ১০ মার্চ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জরুরি তিনটি পণ্যদ্রব্য (ভোজ্যতেল, চিনি ও ছোলা) আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। তিনি আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন।
 
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম