পটুয়াখালী গলাচিপায় ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে দশটায় চর বাংলা বিত্তনীন কৃষক সমবায় সমিতির আয়োজনে গলাচিপা খেয়াঘাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় ভূমিহীনদের পক্ষে বক্তব্য রাখেন মো.শাহাবুদ্দিন তালুকদার, মো. মামুন আকন, মো. সেরাজ খা, মো. শফিক হাওলাদার, মো. মজিবুর হাওলাদার, মো. ফারুক মীর, মো. আকব্বর হাওলাদার, মো. হারুন হাওলাদার, আ. আজিজ খান, মো. দুলাল মৃধা, মোসা. ছকিনা বেগম, মোসা. রাহিমা বেগম, মোসা. মাহামুদা বেগম প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে ৭দফা দাবী তুলে ধরেন দাবীগুলো ১৯৯৭ সালে গেজেটের নিয়ম অনুযায়ী অবৈধ বন্দোবস্ত বাতিল করা গেজেটের নিয়ম অনুযায়ী সকল ভূমিহীন কৃষকের তালিকা তৈরি করে সকলের মাঝে প্রকাশ করা এবং ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করে অসহায় ভূমিহীদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়া, ইউপি তহশিলদার এবং সর্ভেয়ার দ্বারা মৌজা ওয়ারী কৃষি খাস জমি চিহিৃত করা ও নিয়মিত বন্দোবস্ত কমিটির মাসিক মিটিং করা, প্রকৃত ভূমিহীন কৃষকদের নামে কৃষি খাস জমি চাষ করার জন্য একসনা ডি,সি,আর দেয়ায়া, সকল ইউনিয়নে জলাবদ্ধতা দূর করতে সরকারি খাস খালে অবৈধ সকল বন্দোবস্ত কেস বর্ষার পূর্বে অবিলম্বে বাতিল করা এবং ইউনিয়নে মৌজা ভিত্তিক খাস ও অবৈধ বাঁধের তালিকা করা, ইউনিয়নের কৃষকদের সুবিধার জন্য ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় নিয়মিত অফিস করার নিদের্শ দেয়া এবং ইউনিয়ন ভিত্তিক সারের ডিলার আছে কিনা দেখতে হবে, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের সহযোগীতা নিয়ে সার, বীজ, কীট নাশকসহ কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের নামে যাচাই বাছাই করে বিরতন করতে হবে। এসময় চর বাংলার শতাধিক পুরুষ ও মহিলা ভূমিহীন এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন ভূমিহীন কৃষক জনগোষ্ঠী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম