" নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ " শ্লোগানে ২০২২-২৩ অর্থ বছরের গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়নে" ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" আওতায় ২৮' মে রবিবার বেলা সারে ১১ টার দিকে রতনদিতালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সুফলভোগী নব্বই জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বৈধ জাল) ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য ১১৩ পটুয়াখালী-৩ আসনের এস এম শাহাজাদা (এমপি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, সাবেক (সাবেক) উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ হারুন আর রশিদ মিয়া, উপজেলা আ'লীগের সহ সভাপতি আজিজুর রহমান বাবলু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, তপন কুমার বিশ্বাস, মোঃ আলমগির হোসেন, প্রবীণ আ'লীগ নেতা মোঃ রেজাউল করিম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, গলাচিপা থানার পক্ষে এস আই মো: মাহাবুব, (বৈধ জাল) ও বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনদিতালতলী ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তোফা খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইলিশ আমাদের রুপালী সম্পদ এর রক্ষা কারা আমাদের সকল নাগরিক ও জেলেদের নৈতিক দ্বায়ীত্ব। বিভিন্ন সময়ে অবরোধ কালে বর্তমান সরকার জেলেদের কথা চিন্তা করে নানা ধরনের বিকল্প কর্মসংস্থানের উপকরণ, ভিজিডি, অর্থ সহায়তা প্রদান করে আসছে। এ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আমলে জেলেদের আর না খেয়ে থাকতে হয়না। এছাড়াও জেলেদের নিয়ে সরকার আরো কর্মসূচী গ্রহন করছেন। তবে, আমাদের শফত করতে হবে, আগামী প্রজন্মের জন্য এবং নিজ দেশের রুপালী সম্পদ রক্ষায় সরকারের আইন কানুন মেনে চলতে হবে। তাহলে'ই আমাদের ইলিশ সম্পদ রক্ষায় জেলেরা অগ্রণী ভূমিকা পালন করবে।
মৎস্য অফিস তথ্যে জানা যায়, তিন জন করে এক এক গ্রুপে নব্বই জন জেলেদের মাঝে ১৭'শত ফুট ইলিশ জাল, ফ্লুইট ও মাটির চাকা (প্যাকেজ) ও ১১ জন হতদরিদ্র জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময়ে গলাচিপা উপজেলা মৎস্য জিবী লীগের সভাপতি মোঃ নূর হোসেন ধলা মাঝি সহ আ'লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম