রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি


মাহমুদুল হাসান , রাঙ্গাবালী (পটুয়াখালী)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-10 16:36:00
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। 

শুক্রবার ১০ই মার্চ সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়”। 

উপজেলা পল্লী উন্নয়ন কমর্কর্তা (বিআরডিবি) মোঃ রিপন খন্দকার এর সভাপতিত্বে, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, সিপিপির ছোটবাইশদিয়া ইউনিয়ন টিম লিডার হাজী মাহমুদ হাসান, সিপিপির রাঙ্গাবালী ইউনিয়ন টিম লিডার শফিকুল ইসলাম মুকুল, প্রকল্প ব্যবস্থাপক  ISEAWACC প্রকল্প জাগো নারী মোঃ মনিরুজ্জামান প্রিন্স, সিনিয়র অফিসার দীপ্ত প্রকল্প মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ তারিকুল ইসলাম -সহ সিপিপির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।