পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে নতুন ডিনের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার(অ.দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নতুন ডিন হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। সেই সাথে সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস-কে ধন্যবাদ জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম