সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : বান্দরবান

সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত


DhakaReport24.com || 2024-04-28 13:45:00
সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, আজ রোববার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সে সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

এর আগে, রুমায় যৌথবাহিনী দিনভর অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৪৯ জনকে আটক করে। তাদের মধ্যে ১৮ জন নারী রয়েছে।

এ ছাড়া অভিযানে আটকদের কাছ থেকে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, একটি ছুরি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম