বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : রাঙামাটি

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন


DhakaReport24.com || 2024-09-24
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

প্রায় চারদিন আটকা থাকার পর নিরাপদে সাজেক থেকে ফিরছেন পর্যটকরা। খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বর্তমানে গাড়িগুলো মাচালং বাজারে বিরতিতে আছে। একটু পর সেখান থেকে খাগড়াছড়ি চলে আসবে। ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

এর আগে গেল বুধবার খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ ঘটনায় আরও তিন যুবক নিহত হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। এরপর ৭২ ঘণ্টার ‘সিএইচটি ব্লকেড’ ডাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ফলে আটকা পড়েন পর্যটকরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম