বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : রাঙামাটি

রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা


DhakaReport24.com || 2024-05-18 12:53:00
রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টরসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন- তিনক চাকমা ও ধন্যমতি চাকমা। 

শনিবার (১৮ মে) সকাল ৯টায় লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস-সন্তু লারমা গ্রুপের ১০-১২জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা (৫০) ও স্থানীয় পাহাড়ী ধন্যমতি চাকমা (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

সহকারী পুলিশ সুপার লংগদু সার্কেল মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম