শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাঙামাটি

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দূর্গম রাইখালী ভাল্লুকীয়া এলাকায় বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান বিতরণ


মোঃ সুমন-রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-19 16:35:45
কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দূর্গম রাইখালী ভাল্লুকীয়া এলাকায় বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান বিতরণ

কাপ্তাই সেনা জোনের রাইখালী ইউনিয়নের দূর্গম ভাল্লুকীয়া এলাকাস্থ ভাল্লুকীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষের জন্য ১২টি বৈদ্যুতিক ফ্যান হস্তান্তর করা হয়।১৯ মার্চ রবিবার কাপ্তাই সেনা জোনের বাংগালহালীয়া সাব-জোন কমান্ডার এর উপস্থিতিতে ফ্যানগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নিকট হস্তান্তর করা হয়। 

কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডারের দিক নির্দেশনায় দূর্গম প্রত্যন্তঞ্চলে অবস্থিত বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে উক্ত ফ্যান বিতরন করা হয় বলে জানা যায়। এদিকে বিদ্যালয়ে জন্য ফ্যান পেয়ে শিক্ষক ও পরিচালনা কমিটি কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/তাআ/আরএএম