রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাঙামাটি

২৫ বছরেও বাস্তবায়িত হয়নি পার্বত্য চুক্তি 


DhakaReport24.com || 2022-04-10 15:38:30
২৫ বছরেও বাস্তবায়িত হয়নি পার্বত্য চুক্তি 

পাহাড়ে জুম্ম জাতি গোষ্ঠির নিরাপদ জীবন ও সংস্কৃতি কৃষ্টি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও ২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি। 

নানাবিধ প্রতিকুল পরিবেশে পার্বত্য অঞ্চলের জুম্ম জাতিগোষ্ঠিকে অসস্থিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

তিনি রবিবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটিতে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসবে র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সন্তু লারমা বলেন, পাহাড়ের বসবাসরত ১৫টি জাতিগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে স্বাচ্ছান্দে জীবন ধারণ করতে চায়। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য তিনি জোর আহবান জানান।

রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

শুরুতে পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সুচনা করা হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে, চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়া, ক্ষুদ্র জাতিগোষ্ঠিসহ সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহনে পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম