রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : কক্সবাজার

সীমান্তে আবারও ভেসে আসছে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা


DhakaReport24.com || 2024-02-29 20:04:30
সীমান্তে আবারও ভেসে আসছে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আবারও গুলির আওয়াজ ভেসে আসছে। তিনদিন পর ফের অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অংশ। এতে নতুন করে আতংক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের মানুষ বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পান। দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে এই আওয়াজ শোনা যায়।

হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী উনচিপ্রাং, কাঞ্জরপাড়া এবং হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা বলছেন, নাফ নদীর ওপারে সীমান্ত থেকে দুই-তিন কিলোমিটার দূরে মিয়ানমারের বলিবাজার, নাকপুরা এলাকায় শুরু হয়েছে সংঘাত। সেখান থেকেই ভেসে আসছে শব্দ।

ওই সময় আকাশে চক্কর দিতে থাকা উড়োজাহাজ থেকে মর্টার শেল বা বোমা বর্ষণ করা হয়েছে বলেও জানান তারা।

সীমান্তবর্তী মানুষের ধারণা, মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যরা আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ থাকা বলিবাজার এলাকায় এই হামলা চালিয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, তিনদিন পর সীমান্তের ওপার থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ভোরে থেমে থেমে বিকট শব্দ শোনা গেলেও সকাল ৯ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত টানা বিকট শব্দ ভেসে এসেছে। ওই সময় মিয়ানমারের বলিবাজার ও নাকপুরা পাড়া লক্ষ্য করে আকাশ থেকে বোমাবর্ষণও করা হয়।

এ অবস্থায় সীমান্তের মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান হোয়াইক্যং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজালাল।

মিয়ানমারের রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম