রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : কক্সবাজার

বিজিবি ক্যাম্পে মিয়ানমারের ৫৬ সীমান্তরক্ষীর আশ্রয়, গুলিবিদ্ধ ১৩


DhakaReport24.com || 2024-02-04 18:43:15
বিজিবি ক্যাম্পে মিয়ানমারের ৫৬ সীমান্তরক্ষীর আশ্রয়, গুলিবিদ্ধ ১৩

মিয়ানমার থেকে পালিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫৬জন সদস্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তুমব্রু ক্যাম্পে আশ্রয় নিয়েছে। যাদের মধ্যে অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়েছেন।

দেশটির বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে সীমান্ত পেরিয়ে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে অবস্থিত বিজিবি ফাঁড়িতে আশ্রয় নেন তারা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তের ওপারে মুহুর্মুহু মর্টার শেল ও গুলিবর্ষণ চলে। এতে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। তুমব্রু সীমান্তের কাছে দুই গ্রামের প্রায় ৩ হাজার বাংলাদেশি অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এদিকে মিয়ানমার থেকে আসা গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে এই ঘটনা ঘটে। এর আগে ভোরে তুমব্রু কোনার পাড়ায় একটি বসতঘরে মর্টারশেল এসে পড়ে।

এ বিষয়ে, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, শনিবার রাত থেকে হঠাৎ গোলাগুলি বেড়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম