রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : কক্সবাজার

২ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-02 15:16:45
২ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন গিয়ে পৌঁছায়। ৩ দিন আগে দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা এই জাহাজে করে বিকেলে ফিরবেন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করে।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, আজ (সোমবার) সকালে ৩৮৮ পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করেছে। দুপুরে জাহাজটি দ্বীপে পৌঁছায়। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন।

ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

ইউএনও আরও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম