রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : কক্সবাজার

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট আয়োজিত “একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট”বিষয়ক আলোচনা অনুষ্ঠান সম্পন্ন


নিজেস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-02-26 12:07:15
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট আয়োজিত “একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট”বিষয়ক আলোচনা অনুষ্ঠান সম্পন্ন

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি'র আয়োজনে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার বিকেল পাঁচটায়  বিশ্বসাহিত্য কেন্দ্রে “২১ এর ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারুকী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. লায়লা জামান,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, গ্রীন লাইফ মেডিকেল কলেজ'র শিক্ষক অধ্যাপক ডা.সানিয়া তহমিনা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স'র অধ্যাপক ডা. প্রদীপ সেন গুপ্ত।


আলোচকবৃন্দ বলেন যে, সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ৫২'র ভাষা আন্দোলন ছিল আমাদের এই জাতিগোষ্ঠির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। দেশ ও জাতি'র অস্তিত্বের সংকট আজ নতুনরূপ ধারণ করেছে। বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন এর সঠিক চর্চা এবং বিজ্ঞান, কারিগরী ও প্রযুক্তির বাস্তবায়নে বাংলাকে ব্যবহার করা, বাংলা ভাষায় বিষয় ভিত্তিক গ্রন্থসমূহ রচনা করা।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ডা. পুষ্পিতা রায় ও ডা. সুমাইয়া বিনতে শওকত এবং সংগীত পরিবেশন করেন উদীচী'র শিল্পী আক্তার।