বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

 চবির হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার


DhakaReport24.com || 2022-03-10 13:18:45
 চবির হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এ তল্লাশি চালানো হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত প্রক্টরিয়াল বডি ও পুলিশ মিলে তল্লাশি চালায়।

ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বুধবার (৯ মার্চ) রাত ১২টায় শাহজালাল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালাই। বেডের নিচ ও রুমের আশপাশ থেকে দেশীয় ধারালো অস্ত্র, বড় রামদা, কিরিচ, বঁটি, লোহার পাইপ, রড, কাচের বোতল, গুলতি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের সদস্যরা প্রক্টরিয়াল টিমের সঙ্গে ছিলেন।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

উল্লেখ্য, বুধবার (৯ মার্চ) আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তিন দফা সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় ও সিএফসি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম