বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

আবারও চবিতে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া


DhakaReport24.com || 2022-03-10 09:01:15
আবারও চবিতে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। তবে রাত ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে একই সঙ্গে হল দুটির সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, গতকালের ঘটনার জের ধরে সন্ধ্যায় বিজয়ের এক কর্মীকে সিএফসির কর্মীরা মারধর করলে ফের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে তা সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।