বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

হোটেল থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার 


DhakaReport24.com || 2022-03-09 02:13:00
হোটেল থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার 

চট্টগ্রামের চকবাজার থানাধীন ফোর স্টার হোটেল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তাক আহমদের (৩৫) লাশ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। মোস্তাক বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের মুস্তার আহমদের ছেলে।

 
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মোস্তাক হোটেলে আত্মহত্যা করে বলে জানান চকবাজার থানা পুলিশ।  

মোস্তাক আহমদের স্ত্রী জেসমিন আক্তার বলেন, তার প্রবাসী জেঠাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিল। এটি  বিয়ের আগ থেকে সে এ কাজে লিপ্ত ছিল। কয়েকদিন ধরে তার শ্বশুরকে অপরেশন করতে চট্টগ্রামের চকবাজারের ফোর স্টার হোটেলে অবস্থান করছিল। বুধবার সকালে তার স্বামী (মোস্তাক) অসুস্থতা বোধ করার কথা বলে বিছানায় শুয়ে পড়ে। আর তাকে (জেঠাতো ভাইয়ের স্ত্রী) নাস্তা আনতে পাঠান নিচের রেস্টুরেন্টে। সে ফিরে এসে দেখে তার স্বামী হোটেল কক্ষ বন্ধ করে ফেলে। অনেক ডাকাডাকির পর হোটেল ম্যানেজারসহ সবাই দরজা ভেঙে দেখে তার স্বামী মোস্তাক আহমদ (স্ত্রীর) ওড়নাটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চকবাজারের ফোর স্টার হোটেল থেকে মোস্তাক আহমেদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম