বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

গ্রেফতারের পর ‘হার্ট অ্যাটাকে’ আসামির মৃত্যু


DhakaReport24.com || 2022-03-09 14:51:45
গ্রেফতারের পর ‘হার্ট অ্যাটাকে’ আসামির মৃত্যু

চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতারের পর মো. নজরুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, নগরের পাঁচলাইশ থানা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। এরপর আমরা তার পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ করছিলাম। এসময় তিনি অসুস্থতাবোধ করেন। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নজরুলের গ্রামের বাড়ি নগরীর রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায়।

ঢাকারিপোর্ট৪.কম/এমএইচ/আরএএম