বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

জরিমানার টাকা ফেরত পেলেন যুবক


DhakaReport24.com || 2022-03-08 05:38:00
জরিমানার টাকা ফেরত পেলেন যুবক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর যুবক মো. ওয়াহিদুল আলমগীরকে করা জরিমানার টাকা ফেরত দিয়েছে গ্রাম্য সর্দার শামসুদ্দিন সওদাগর। সমাজের সর্দারকে না জানিয়ে বিয়ে করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা শিরোনামে মঙ্গলবার গণমাধ্যমে খবর প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

সংবাদটি লোহাগাড়া থানা পুলিশের নজরে আসে। মঙ্গলবার (৮ মার্চ) রাতে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামানের নেতৃত্বে একটি পুলিশি টিম ওই সর্দারকে ফাঁড়িতে নিয়ে আসে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান বলেন, সর্দার শামসুদ্দিন সওদাগর জরিমানার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। চুনতি ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ওই যুবককে করা জরিমানার টাকা ফেরত দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম