বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর, গ্রেপ্তার ৪


DhakaReport24.com || 2022-03-03 14:20:00
চট্টগ্রামে মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ মার্চ) দিনগত রাতে থানার শেরশাহ কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন মিলন (৩৭), মো. লুৎফুর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মো. মোবারক হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের ৪তলা বিশিষ্ট একটি ভবনের নিচতলায় ছিল মাদক নিরাময় কেন্দ্রটি। অভিযোগ ছিল নিরাময় কেন্দ্রের আড়ালে সেখানে জুয়ার আসরসহ নানা অপকর্ম চলছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হুসেন রাসেল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) ওই মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম