বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে গাঁজাসহ দুই কারবারি আটক


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-24 19:23:45
মিরসরাইয়ে গাঁজাসহ দুই কারবারি আটক

মিরসরাইয়ে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁড়া উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সদর বাজার থেকে তাদের আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে সংশ্লিষ্ট মিরসরাই থানায় হস্তান্তর করে র‌্যাব-৭।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মুছুনী নয়াপাড়া গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে শামছুল আলম (৩৭) এবং একই গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ ইউনুছ (১৯)।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, মাদক কারবারিদের আটক করে বিকেল ৪টার দিকে মিরসরাই থানায় হস্তান্তর করে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম