বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ৬দশমিক ৩১ শতাংশ


DhakaReport24.com || 2022-02-15 14:06:15
চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ৬দশমিক ৩১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা পজেটিভ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫০২ জনের। এর মধ্যে নগরের ৯১ হাজার ২৪৬ এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ২৫৬ জন।
 
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিআইটিআইডিতে ৪২৯ জন শনাক্ত হয়েছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৭৩, সিভাসুতে ১৪০, এন্টিজেন টেস্ট ৪১, ইমপেরিয়াল হাসপাতালে ৩৫৯, শেভরনে ১৪৮, মা ও শিশু হাসপাতালে ২৮৪, আরটিআরএলে ১৭, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৯, ইপিক হেলথ কেয়ারে ১৫৫, ল্যাব অ্যাইডে ১, মেট্রোপলিটন হাসপাতালে ২৯৭, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৩৮ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫২ জনের করোনা টেস্ট করা হয়েছে।  
উপজেলার মধ্যে হাটহাজারীতে ১১, মিরসরাইতে ৮, আনোয়ারায় ৬, বাঁশখালীতে ৫, পটিয়া ৩, সন্দ্বীপে ৩, লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়িতে ২ জন করে, সীতাকুণ্ডে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ৩৬০ জন।
করোনা প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।