বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা


DhakaReport24.com || 2025-11-14
চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি এবং পশ্চিম সরফভাটার জিলানি মাদরাসা সংলগ্ন এলাকার নাজের আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম