বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত


DhakaReport24.com || 2025-10-15
চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (৩০)। এ সময় একই ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অপি দাশ চৌধুরীহাট এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিতে অপি দাশ ও তার সঙ্গে থাকা অপর এক যুবকের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অপি দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম