বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

দেশে করোনার নতুন ধরন ‘লিনিয়েজ’ শনাক্ত


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-10 18:30:45
দেশে করোনার নতুন ধরন ‘লিনিয়েজ’ শনাক্ত

ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমনের ক্ষমতা সম্পন্ন নতুন ধরন লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এটি বর্তমানে ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে।

তবে এটি তেমন বিপজ্জনক নয়। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ মৃদু। কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। আর কেউ মারাও যাচ্ছে না।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষকের গবেষণার পর বুধবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য উঠে এসেছে।

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে গবেষণায় অংশ নেন অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. প্রণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী।

তাঁরা চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষার জিনোম সিকোয়েন্স করে। এতে সব কটি নমুনায় ওমিক্রনের ধরন (বি ১.১৫২৯) উপস্থিতি রয়েছে।

এর মধ্যে চারটির নমুনায় ওমিক্রন ধরনের অধিকতর সংক্রমণ ভ্যারিয়েন্ট লিনিয়েজ (বিএ.২) উপস্থিত পেয়েছেন গবেষকরা। চট্টগ্রামের ৬৮টি স্থানে মিউটেশনের উপস্থিতি রয়েছে। নমুনাগুলো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের নানান বয়সী থেকে সংগ্রহ করা।

গবেষক দলের সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ বলেন, ‘ভারতে এখন সবচেয়ে বেশি সংক্রমণ ঘটানো ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টটি চারজনের শরীরে পাওয়া গেছে। তবে ধরনটি তেমন ভয়াবহ নয়। ওমিক্রনের আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই হলো।’