বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

‘‘সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে”


DhakaReport24.com || 2022-02-06 19:29:15
 ‘‘সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে”

দায়ের করা মামলা ও অভিযোগগুলোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স সদর দফতরের কনফারেন্স হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।