বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

দুই কর্মকর্তাকে সময়িক বহিস্কার করলেন রেলমন্ত্রী


DhakaReport24.com || 2022-02-05 20:43:45
দুই কর্মকর্তাকে সময়িক বহিস্কার করলেন রেলমন্ত্রী

চট্টগ্রাম রেলস্টেশনে অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেন তিনি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুরোনো রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন রেলমন্ত্রী।

এর আগে চট্টগ্রামে পুরোনো রেলস্টেশন থেকে নতুন রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও যত্রতত্র দোকানপাট দেখে ক্ষেপে যান। তৎক্ষণাৎ তিনি ওই দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

রেলমন্ত্রী বলেন, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।এ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলেও জানান তিনি।