চট্টগ্রামের বন্দর থানার কলসী দীঘি পূর্বপাড় আর কেড্রাগ হাউস নামের একটি দোকান থেকে মো. জালাল হোসেন (৩৪) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
বাগেরহাট থানার মোড়েলগঞ্জ থানার বারইখালী এলাকার মো. রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. জালাল হোসেন (৩৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চিকিৎসকের প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।