কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) ভোরে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে তপন দাস ও সমীর দাস নামের দুই জেলে নিখোঁজ হন।