শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রুহুল আমিন (৫৪) ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।